ভারত, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি।
কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুরে তাঁরাকাটা দিয়ে ফেলে। এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।
এ ব্যাপারপ বিজিবি ও বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে অপারগতা জানায়।
তবে ওই সীমান্তবর্তী এলাকার বাসিন্দা পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউপি সদস্য লাইজুর রহমান জানান, " বিএসএফ মাঝেমধ্যে তাদের পুরাতন কাঁটাতারের বেড়ামত করে থাকে। এরই ধারাবাহিকতায় গতরাতে কাঁটাতারের ভেড়া মেরামত করতে আসলে বা নতুন করে বেড়া দিতে আসলে বিজিবি বাধা দেয়। এছাড়া তেমন কিছু ঘটেনি। "