× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুদি ব্যবসার আঁড়ালে মাদক কারবার, ইয়াবাসহ গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর):

০৩ জুন ২০২৬, ১৯:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মুদি ব্যবসার আঁড়ালে মাদক কারবারের ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে কবির স্টোরের মালিক মো. কবির হোসেন (৩৪) ইয়াবা ট্যালেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন ওই গ্রামের মো. আলী হোসেনের বড় ছেলে। একই সময় সামছুর রহমান (৪৫) নামে আরেক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামছুর রহমান একই গ্রামের মৃত আ. মন্নানের ছেলে। গ্রেপ্তারকৃতদের কাছথেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাছিয়াড়া গ্রামের মো. আলী হোসেন ও রৌশন আরা বেগম দম্পত্তির ছেলে কবির হোসেন ও রাকিব হোসেন ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে কবির স্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন তারা মুদি ব্যবসার আঁড়ালে মাদক ব্যবসাও পরিচালনা করে আসছে তারা। ইতোপূর্বেও কবির হোসেন ও রাকিব একাধিবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়ে কারাবরণ করেছেন। কারাগার থেকে তারা জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা করছেন তারা।

ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, আরিফ সরকার ও অতিরিক্ত উপপুলিশ পরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েল বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দিকনির্দেশনায় আমরা মঙ্গলবার রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কবির হোসেন ও  সামছুর রহমানকে ১৩ টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছি।

তারা আরো জানান, কবির হোসেনের বিরুদ্ধে আগেরও ২টি ও  তার ছোট ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে ৮ মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কবির হোসেন ও  সামছুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে বুধবার (৩ জুন) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.