ছবি: সংবাদ সারাবেলা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের কয়েকজন চৌকশ অফিসার কে নিয়ে মিথ্যাচার এবং ফেসবুকে অপপ্রচার করায় একাধিক মামলার আসামি প্রতারক কামাল প্রধান ও ভেজাইল্যা সুলতান মাহমুদ চক্রের বিরুদ্ধে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা ডিএসবি তদন্ত সম্পন্ন করেছে। প্রতারক চক্রটি যে কোন সময় গ্রেফতার হতে পারে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ ও অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ট্রাফিকের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা সহ ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ সদর মডেল ও সোনারগাঁও থানার ওসি এবং দারোগাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের চালিয়ে মানহানী করছে প্রায় ৩০ টির অধিক মামলার আসামি প্রতারক কামাল প্রধান ও ১৫ টির অধিক মামলার আসামি ভেজাইল্যা সুলতান মাহমুদ চক্র। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানি করছে এবং থানায় মিথ্যা মামলা না নিলে উল্টো পুলিশের বিরুদ্ধে ঢাকা ডিআইজি অফিসে মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে কথিত সাংবাদিক পরিচয়ধারী সুলতান মাহমুদ ও কামাল প্রধান নামে দুই প্রতারক। এধরনের টাউট বাটপারদের আশ্রয় পশ্রয়দাতারাও মিথ্যা মামলা নেওয়ার জন্য পুলিশ কে ফোন দিয়ে চাপ দিতে থাকে। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন এই দুই টাউটের মিথ্যাচার ও অপপ্রচারে বিরক্ত হয়ে উঠেছে এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কামাল ও সুলতান কে যে কোন সময় আটক কিংবা গ্রেফতার করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার হাঁড়িয়া গ্রামের মৃত চান মিয়ার পুত্র সুলতান মাহমুদ ফতুল্লা থানার জামতলা দোপাপট্রি এলাকায় বসবাস করছে এবং বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি গ্রামের আবুল প্রধানের ছেলে কামাল প্রধান বসবাস করছে সিদ্ধিরগঞ্জ থানার জাল কুড়ি মাজার রোড এলাকায়। এই দুই চাঁদাবাজ ও মামলাবাজ এলাকায় অরাজকতা সৃষ্টি করায় নিজ এলাকা থেকে বিতারিত হয়ে আত্মগোপনে অন্যত্র থাকছে। মামলার পাহার সমান থাকলেও প্রতিনিয়ত নারায়ণগঞ্জ আদালতের বারান্দায় তাদের হাজিরা দিতে দেখা যায় বলে একাধিক ব্যক্তি জানান।
পুলিশের বিরুদ্ধে প্রোপাগান্ডা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কামাল ও সুলতানের ফেসবুক আইডি ছাড়াও ফেক আইডি দৈনিক আলোকিত সম্প্রচার, দৈনিক আলোকিত নিউজ ডটকম, দৈনিক প্রথম সংবাদ, দৈনিক নোয়াখালী টাইমস, সময় বুলেটিন, দৈনিক দূর্নীতির আখড়া, দৈনিক দেশের সংবাদ, নিউজ প্রতিদিন, পাঠানটুলী অনলাইন নিউজ, ক্রাইম ইনভেস্টিগেশন টিভি, দপ্তর বার্তা প্রেস, সময়ের চিন্তা সুলতান মাহমুদ সহ অসংখ্য আইডি। এই বাটপারদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ সহ ফৌজদারি একাধিক মামলা রয়েছে এবং বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেল হাজতবাস করেছে। গণধোলাইয়ের শিকারও হয়েছে এই অপরাধীরা। নারায়ণগঞ্জবাসীদের অতিষ্ঠ করে তুলেছে কামাল প্রধান ও সুলতান মাহমুদ সহ তাদের চক্রটি। সাধারণ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানী ও হয়রানি করলেও পুলিশের টনক নড়েনি এবার যখন খোদ পুলিশের বিরুদ্ধে সাইবার বুলিং করছে তখনই অবশেষে নড়ে চড়ে বসেছে পুলিশ। হার্ড লাইনে যাচ্ছে এবং যে কোন সময় সাঁড়াশি অভিযানে গ্রেফতার হতে পারে নারী কেলেঙ্কারির হোতা ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুলতান মাহমুদ ও কামাল প্রধান। তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা, জাল দলিল সৃজন, ভুমিদস্যুতা, মানব পাচার, চাঁদাবাজী ও নারী কেলেঙ্কারির গুরত্বর অভিযোগ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
