× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে

জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

০২ জুন ২০২৬, ২০:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (২ জুন) সাড়ে চারটায় আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল এর সভাপতিত্বে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।   জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিনের সঞ্চালনায় জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামীম আহাম্মেদ , জামালপুর শহর ছাত্রদলের আহবায়ক মো: রবিন,  জামালপুর সদর উপজেলার দক্ষিণ ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবীর সবুজ, পুর্ব ছাত্রদলের আহবায়ক মো: অনিক, আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়োজিদ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় দপ্তর সম্পাদক মীর সোহান আহাম্মেদ, সহ সভাপতি ফিরুজ্জামান বাবু সহ জেলার প্রতিটি কলেজ,  উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রামে অবদান, রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং গণমাধ্যমের বিকাশে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.