× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০২ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

নীলফামারীতে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন আল ফারুক আব্দুল লতীফ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা এবং সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী দিনে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়। ধান সরবরাহের পরপরই কৃষকের হাতে সরকারি মূল্যের চেক তুলে দেন অতিথিরা। এতে কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে নীলফামারী সদর উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

তিনি আরও জানান, ধান সংগ্রহের পাশাপাশি এ মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান বজায় রেখে ধান ও চাল সংগ্রহে কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষক উপকৃত হবেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারি এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.