× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে পুকুরে মিলল ভাসমান নারীর লাশ

সোহাগ আরেফিন গুরুদাসপুর, (নাটোর)

২৩ মে ২০২৬, ২১:৩৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে একটি পুকুর থেকে ছবেদা (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা মিল্কীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছবেদা ওই এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করতেন এবং একাই চলাফেরা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এলাকার নাসিমের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গুরুদাসপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গুরুদাসপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.