× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে লোহাগড়ায় মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

২৩ মে ২০২৬, ২১:৩৬ পিএম

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার  (২৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল চাইল্ড ফোরামের (এনসিএফ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে  শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেয়।

কালনা-নড়াইল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী ও লেখক আব্দুল হামিদ ভূঁইয়া, নড়াইল চাইল্ড ফোরামের প্রধান নির্বাহী অধ্যাপক বেলাল সানী, লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি, কবি ও লেখক বিএম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চঞ্চল শেখ, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, সমাজকর্মী কাজী মুরাদুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, তরুণ সমাজকর্মী মো: অনিক শেখ নয়ন, এনসিএফের সদস্য মো: আলামিন, মো: রাশেদুল ইসলাম, জেবুন নাহার মিলিসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন ও নৃশংসতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না।

বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারী সোহেল রানার ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.