× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী)

২৩ মে ২০২৬, ২১:২৭ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালেহ উদ্দিন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমদ মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচনা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.