× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চামড়া শিল্প উন্নয়ন ও মানবসম্পদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

২৩ মে ২০২৬, ১৯:৫৯ পিএম । আপডেটঃ ২৩ মে ২০২৬, ২২:২১ পিএম

সংগঠনের সদস্য সচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ সঞ্চালনায় এবং সভাপতি সাদাত হোসেন সেলিমের বক্তব্যের মধ্য দিয়ে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ, আলেম ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি লিখিত বার্তা পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য জনাব কমাল হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ এবং প্রবাসী মানবাধিকার চেয়ারম্যান মনিরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

অনুষ্ঠানে শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সবুর আহমেদ ও অধ্যাপক আব্দুল মোতালিব।

এছাড়াও বক্তব্য রাখেন লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আলী বাপ্পি, বৈশ্বিক সার্টিফিকেশন প্রতিষ্ঠান ‘ডব্লিউজি’র সাবেক অডিটর আফজাল হোসেন, বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন মাহিন, সিলেক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক আবদুল নবী এবং চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক জানে আলম। সবশেষে মাওলানা সুলতান মাহমুদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.