× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

২৩ মে ২০২৬, ১২:৪৫ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় আতঙ্ক ও যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.