× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা

জাহিদ সরকার, নরসিংদী

২৩ মে ২০২৬, ১২:৩১ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদীতে জেলা পর্যায়ে বুধবার (২০ মে) শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা সাহা। তিনি বর্তমানে নরসিংদীর চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব নিরঞ্জন কুমার রায় জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মল্লিকা সাহা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। তার এ সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব‍্যক্তিরা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.