× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে বিজিবি অভিযানে অপহরণকারী আটক; তিনলক্ষ টাকাসহ মোটর বাইক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

২৩ মে ২০২৬, ১২:১৯ পিএম

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে অপহৃত মোঃ আমু হোসেন(৫০) নামে এক ঠিকাদারকে উদ্ধার করেছে ৩৮ বিজিবি। একইসাথে মুক্তিপণ হিসেবে ঠিকাদারের কাছ থেকে নেওয়া তিন লাখ টাকাসহ অপহরণকারী  মাংলে(২৬) ম্রোকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে বলিপাড়া জোনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৩৮ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন।

গ্রেফতারকৃত- সদর ইউনিয়নে দিংতে পাড়া গ্রামে মেনতাং ম্রো ছেলে।

প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জানিয়েছে, গতকাল ২১ মে বৃহস্পতিবার রাত নয়টার দিকে থানচি বাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে ঠিকাদার মোঃ আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বিজিবির অভিযানিক একটি দল। রাতে গভীরে অভিযান চালিয়ে বিদ্যামনিপাড়া এলাকায় থেকে অপহণকারী মাংলে ম্রো আটক করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপনের চাওয়া তিনলক্ষ টাকা, ব্যবহৃত মোটর বাইক ও অপহৃত ঠিকাদারকেও। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী সন্ত্রাসী কর্মকান্ডে সাথে জড়িত বলে স্বীকার করে।

৩৮ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন বলেন, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। থানচি এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও অনেকেই  গোয়েন্দা নজরদারিতে রয়েছে। দ্রুত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, থানচি একটি পর্যটনবান্ধব এলাকা। এখানে কোন প্রকার সন্ত্রসীকে প্রশ্রয় কিংবা কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবেনা। এ ব্যাপারে সর্বসাধারণের আন্তরিক সাহায্য নিয়ে বিজিবি সর্বদা দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.