× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

২৩ মে ২০২৬, ১২:১৬ পিএম

রংপুর পার্বতীপুর মহাসড়কের বদরগঞ্জ পৌরশহরের মিরাপাড়া ঈদগাহ মাঠের কাছে ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওই যুবককে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।নিহত যুবক সোলেমান চুলের ব্যবসা করতো বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম মো. সোলেমান (২৬) তিনি গোসাইহাট জেলার শরীয়তপুর লক্ষীপুর নাগেশ্বর থানা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কালাম হাওলাদার। উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ডাঙ্গাপাড়া এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিসের গাড়ি ট্রাইল যেতে যান ফায়ার সার্ভিস কর্মীরা। মিরাপাড়া এলাকার ঈদগা মাঠের কাছে যেতেই পার্বতীপুর থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ফায়ার সার্ভিসের গাড়িতে লাগিয়ে দিলে যুবক সোলেমান গুরুতর আহত হন হয়। রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে উঠিয়ে নিয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত সলেমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় একটি দুর্ঘটনাজনিত মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.