× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২ মে ২০২৬, ১৫:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলা গাড়ী বাজারে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের আধুনিক হাইব্রিড ধান চাষাবাদ, সঠিক পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির বিভিন্ন আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার সুশান্ত কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আল-আমিন, সিনিয়র টিএসও, কোটচাঁদপুর।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হাইব্রিড ধান চাষের মাধ্যমে কৃষকরা কম খরচে স্বল্প জমিতে অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কৃষিবিদ মো. কামরুল হাসান আমন মৌসুমে ব্র্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, সেচ ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.