× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

২১ মে ২০২৬, ২০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে আটক করতে গিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

জানা গেছে, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়। পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে আনতে চাইলে স্থানীয়রা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। শেষ খবর (সন্ধ্যা সাতটা পর্যন্ত) পাওয়া পর্যন্ত ঘটনস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করতে পারেনি।

ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক ভবনের ভেতরে অবস্থান করছে বলে দাবি করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। তাকে বের হতে দিচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

এদিকে, এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। পরপর দুই ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.