× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলের সামনে ধূমপান, দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মো: সেলিম মিয়া, ফুলবাড়িয়া

২০ মে ২০২৬, ২০:২০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং একই অভিযোগে একটি মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় বিদ্যালয় চলাকালে ক্লাসের বাইরে ঘোরাঘুরি করা কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.