× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,

২০ মে ২০২৬, ১৯:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট পেশ করেন। 

বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা ও উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার  ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

 পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় ও পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস,উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার। এছাড়া সেখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু,মহুয়া নুর কচি, জামায়াত নেতা মোঃ বাবর আলী, সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান, অহিদুল হক, মাহাবুল হাসান মেনন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.