“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”, “স্মার্ট ভূমি সেবায় ভূমি মেলা, নিশ্চিত হবে জনবান্ধব ভূমি অধিকার” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. রিপন হোসেন প্রমুখ।