× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

১৯ মে ২০২৬, ২০:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ,শ্লোগান নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন,৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আসনটির সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বাচ্চু মোল্লা ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, ভূমি সেবায় সাধারণ মানুষ যেন কোন অবস্থাতেই হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকারের ইতিবাচক দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.