বাংলাদেশে এলফ (ELF) লুব্রিক্যান্টসের সফল এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘জাপান পার্টস’ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে ব্র্যান্ডটির প্রথম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি গ্রাহক সেবা আরও সহজ করতে ‘এলফ অ্যাপ’ (ELF App)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে দেশের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পারফরম্যান্স-ভিত্তিক ফরাসি ব্র্যান্ড এলফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী তাহমিদ হোসেন, মার্কেটিং লিড। তিনি বাংলাদেশের বাজারে এলফ-এর অগ্রগতি, গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রম এবং মানসম্মত পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তুলে ধরেন।
সিরাজুল মাহমুদ চৌধুরী, বিজনেস লিড বলেন, “মাত্র এক বছরে এলফ বাংলাদেশে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। মোটরস্পোর্টস-কেন্দ্রিক ব্র্যান্ডিং, গ্রাহক সম্পৃক্ততা এবং পারফরম্যান্স-ভিত্তিক যোগাযোগের মাধ্যমে আমরা এলফ-কে দেশের লুব্রিক্যান্ট বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী সমাধান ও পারফরম্যান্স-কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে এলফ-কে বাংলাদেশের লুব্রিক্যান্ট ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।”
উদ্বোধন হওয়া এলফ অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই পণ্যের তথ্য, পণ্য যাচাই, রিওয়ার্ড-ভিত্তিক এনগেজমেন্ট এবং সঠিক লুব্রিক্যান্ট নির্বাচনের নির্দেশনা পাবেন। ভবিষ্যতে বাংলাদেশের অটোমোটিভ সেক্টরে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড।