× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সোনারগাঁয়ে বিএনপির উষ্ণ স্বাগত শুভেচ্ছায় নেতাকর্মীদের ঢল

মো.আল আমীন প্রধান সোনারগাঁ,নারায়ণগঞ্জ।

১৬ মে ২০২৬, ১৯:৫৪ পিএম

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সমাবেশে যোগদান উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পুরান টিপরদী মোড়ে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

শনিবার (১৬ মে) দুপুরে মহাসড়কের পুরান টিপরদী এলাকায় এ স্বাগত কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সড়কের এক পাশে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য হাজী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের নেতাকর্মীরা সবসময় দলের যেকোনো কর্মসূচিতে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু বলেন,দলের প্রধান ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সোনারগাঁয়ের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দলীয় প্রধান ও রাষ্ট্রনায়কের এ সফরকে কেন্দ্র করে সোনারগাঁয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.