× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ

১৬ মে ২০২৬, ১৮:২২ পিএম

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে অনুষ্ঠিত হয়েছে "স্প্রিং-২০২৬" সেমিস্টারের নবীনবরণ। বৃহস্পতিবার আইএসইউ'র মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান বলেন, আইএসইউ সবসময়ই মানসম্মত শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ প্রতিষ্ঠান কেবল দক্ষ শিক্ষার্থীই নয়, দায়িত্বশীল ও মানবিক মানুষ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং নিজেদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

হাসনাত মোশাররফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি, নেতৃত্বগুণ বিকাশ এবং অন্যদের ক্ষমতায়নের মানসিকতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সততা ও বিশ্বাসের পরিবেশ তৈরির আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে আজীবন শেখার মানসিকতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। 

উৎসবমূখর এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল কাশেম,আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.