× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা

১৬ মে ২০২৬, ১৩:৪১ পিএম

‎ফেনীতে জাপান ফুটবল এসোসিয়েশন (জেএফএ) এর সার্বিক সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছে। খেলাধুলাতেও মেয়েরা পিছিয়ে নেই। নারী ফুটবলের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ সৃষ্টি করতে বাফুফের কার্যক্রম আরও জোরদার করার আহবান জানান তিনি।

‎ফেনী পৌর বিএনপির আহবায়ক ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

‎ক্রীড়া সংগঠক মো: তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

‎আয়োজক সূত্রে জানা যায়, ফেনী ভেন্যুতে মোট ৮টি দল অংশগ্রহণ করছেন । গ্রুপ ‘এ’-তে রয়েছে ফেনী, রাঙামাটি, সিলেট ও কুমিল্লা। গ্রুপ ‘বি’-তে আছেন খাগড়াছড়ি, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা দল। প্রতিযোগিতার খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

‎শুক্রবার উদ্বোধনী ম্যাচে কুমিল্লা জেলা দল ২-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। একইদিনের অপর ম্যাচে রাঙামাটি জেলা দল ৫-০ গোলে সিলেট জেলা দলকে পরাজিত করে । ‎আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.