× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত

১৪ মে ২০২৬, ১৭:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

১২ মে ২০২৬ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ‘BBL2NDSB’ প্রতীকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংকের সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড।

এ উপলক্ষ্যে ঢাকার নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি টাওয়ারে একটি বেল রিংগিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেনদেনের প্রথম দিনেই বন্ডটির ২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়, যা দেশের স্থির-আয়ভিত্তিক সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

বেল রিংগিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর নুজহাত আনোয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস; এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ (ইউকে)।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা, এফসিএ; হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ; এবং হেড অব ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী রকিব-উল হক, সিএফএ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ডটির ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর এবং লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ রাশেদ হোসেন।

এই তালিকাভুক্তি বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা উদ্ভাবনী ও বহুমুখী অর্থায়ন সল্যুশনের মাধ্যমে পুঁজিবাজার উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই অর্থায়ন এবং বাজার উদ্ভাবনকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের আর্থিক খাতে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ব্যাংকটি দেশের প্রথম সোশ্যাল বন্ড চালু করেছে, যা শিগগিরই তালিকাভুক্ত হবে বলে আশা করছে ব্যাংকটি।
এর আগে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক ৭০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে, যা ছিল নন-কনভার্টিবল, পূর্ণাঙ্গ রিডিমেবল ও কুপন-বহনকারী ফ্লোটিং রেট ইনস্ট্রুমেন্ট। এই বন্ডটি ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে চালু করা হয়। বন্ডটিতে ৬৬৩ জন বিনিয়োগকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৮২ শতাংশ ছিলেন ব্যক্তি বিনিয়োগকারী।

‘BBL2NDSB’-এর সফল তালিকাভুক্তি দেশের সেকেন্ডারি মার্কেটের কার্যক্রম সম্প্রসারণ, স্থির-আয়ভিত্তিক মার্কেটে স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগকারীদের আরও বেশি উৎসাহিত করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.