× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে প্রায় ৩ কোটি ব্যয়ে নির্মিত জেলা স্কাউটস ভবনের সম্প্রসারিত দ্বিতীয় তলার উদ্বোধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

১৩ মে ২০২৬, ১৩:৩৯ পিএম

কুড়িগ্রাম জেলার জেলা স্কাউটস ভবনের দ্বিতীয় তলার  সম্প্রসারণ কাজ শেষে এর উদ্বোধন  করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক  কুড়িগ্রাম ও জেলা স্কাউটসের সভাপতি অন্ন পূণা' দেবনাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ফারুক, সহ-সভাপতি খায়রুল ইসলাম   কুড়িগ্রাম এর  প্রবীণ স্কাউটার এবং  বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী ট্রেনিং কমিশনার এ কে এম সামিউল হক নান্টু ও কমিশনার ট্রেইনার মোঃ শাহাবুদ্দিনহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সদরের ও উলিপুর সহ উপজেলা থেকে আগত দেড় শতাধিক  শিক্ষাথী' কাব স্কাউট,স্কাউট ও রোভাররা অংশ নেয়।  উল্লেখ্য, জেলা স্কাউটস ভবনের ৬ তলা ভবনের ২য় তলার সম্প্রসারিত কাজের সম্পূর্ণ অংশ সম্পন্ন হওয়ার পরে  এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক। ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের কাজের সমাপ্তি হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.