× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গাড়ির চালক পলাতক

মো. তপন মিয়া সরকার, হোমনা

১২ মে ২০২৬, ১৩:৪৪ পিএম

কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।  মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা কালে গাঁজাসহ একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করেছে। তবে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান টিম মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়।

পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.