জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারী হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রবিবার ( ১০ মে) দুপুর ১ টায় জামালপুর পৌর শহরের সর্দারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুরেই তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন জামায়াতের নেতা। সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় জামালপুরের আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ পরিশোধের নির্দেশ সেই সাথে ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন, দন্ডপ্রাপ্ত হারুনুর রশীদকে ডিবি পুলিশ গ্রেফতার মেলান্দহ থানায় হস্তান্তর করেছে। জামালপুর আদালতে সোমবার সকালে পাঠানো হবে।