× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেকিটের সঙ্গে গার্ডিয়ানের চুক্তি, মিলবে আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা

১০ মে ২০২৬, ১৭:০৮ পিএম

ইন্স্যুরেন্স সুরক্ষা প্রদানের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ চুক্তির ফলে রেকিট বাংলাদেশ পিএলসির কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।  পাশাপাশি, তাঁরা খুব সহজেই মানসম্মত চিকিৎসাসুবিধা গ্রহণ করতে পারবেন।

গত ৫ মে, বুধবার, ঢাকার গুলশানে গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং রেকিট বাংলাদেশ পিএলসি’র কমার্শিয়াল এইচআর হেড (বাংলাদেশ) অনিন্দিতা ত্রিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অংশীদারিত্ব সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘আমরা বিশ্বাস করি, কর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা একটি শক্তিশালী ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ। রেকিট বাংলাদেশ পিএলসি’র সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মী ও পরিবারের সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসাসুবিধা দিচ্ছি। এতে কর্মীরা মানসিক স্বস্তি পাবেন এবং নিজেদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে পারবেন।’

রেকিট বাংলাদেশ পিএলসি’র কমার্শিয়াল এইচআর হেড (বাংলাদেশ) অনিন্দিতা ত্রিশা বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে ইন্স্যুরেন্স এর ক্লেইম জমা দেওয়ার প্রক্রিয়াকে আধুনিকায়ন করেছে গার্ডিয়ান। ফলে পুরো প্রক্রিয়াটি এখন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হয়েছে।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রুপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

রেকিট বাংলাদেশ পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন লিড, ওয়ার্কপ্লেস, ফ্যাসিলিটি অ্যান্ড রিয়েল এস্টেট সাইফ মুহাম্মদ আনোয়ার এবং লিড, অপারেশনস, পেরোল অ্যান্ড কমপ্লায়েন্স শাহ নাঈমুর রহমান। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে গার্ডিয়ান ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। পাশাপাশি দেশজুড়ে ৪৫০টির বেশি পার্টনার হাসপাতালের মাধ্যমে গার্ডিয়ানের গ্রাহকেরা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এর মাধ্যমে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় এসেছেন।

ক্যাশলেস সুবিধার মাধ্যমে কোনো পেমেন্টের ঝামেলা ছাড়াই গ্রাহকেরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইন (১৬৬২২) ব্যবহার করে পার্টনার হাসপাতাল থেকে নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিতে পারেন। এ ছাড়া গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় গার্ডিয়ানের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ও টেলিমেডিসিন সেবা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.