ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ মিস্টার এবং সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: জহির উদ্দিন।
এর আগে একই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ২৭টি শাখার আওতায় এক হাজার ৮৬০ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৮৫ জন ব্যবসায়ী ভোট প্রদান করেন। ভোটের হার ছিল ৯০.০১%।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ ভূঁঞা ও দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন। কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, ধর্ম সম্পাদক দীপক চন্দ্র পাল ও ওমর ফারুক।
নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. নাছির উদ্দিন খোকন, ওমর ফারুক সজিব, কাজী শাহ আলম রিপন, মনির উদ্দিন, হাজী মো. আইয়ুব, কামরুল জামান মজুমদার, মো. শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো. সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেন মুরাদ।