× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত

ভালুকা (ময়মনসিংহ)৷ প্রতিনিধি

০৯ মে ২০২৬, ২০:২৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া আক্তার (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৯ মে)  বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুরাইয়া আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার সময় শিশুটি তার দাদি সনি খাতুনের কোলে ছিল বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার তার মা ও দাদির সঙ্গে সিএনজিযোগে হালুয়াঘাটের কড়ইতলা এলাকায়  যাচ্ছিল। পথে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.