রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজির মামলায় জিহাদ সরকার রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত শনিবার (৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এ কর্মরত ফাতেমা বেগমের কোয়ার্টারে গিয়ে চাঁদা দাবি করেন রানাসহ ৩-৪ জন। পরে চাঁদার টাকা না পেয়ে কোয়াটার ভাঙচুর করেন। এই ঘটনায় বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়। রবিবার দুপুরে এজাহার তুলে নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাকে আশিকুল আরেফিনের অফিস অবরুদ্ধ করেন। পরে থানা পুলিশ জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আটক করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, চাঁদাবাজি ও কোয়াটার ভাঙচুর করায় থানায় মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।