× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ

সাভার প্রতিনিধি

০৯ মে ২০২৬, ১৫:৫০ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সাভারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কয়েকশ চালক। শনিবার (৯ মে) দুপুরে সাভারের পাকিজার মোড় এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারী চালকরা জানান, দুপুর ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে উঠলে হাইওয়ে পুলিশ তাদের হয়রানি ও মারধর করে। চালকদের দাবি, পুলিশ অটোরিকশা আটকে ২৬০০ টাকা জরিমানা আদায় করলেও কোনো সরকারি রসিদ বা মামলার কাগজ দেয় না। অনেক ক্ষেত্রে গরিব চালকদের বাড়ি থেকে টাকা এনে পুলিশকে দিতে হয় বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন পুলিশের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

অন্যদিকে, সাভার হাইওয়ে থানার ইনচার্জ শাহ জাহান জানান, মহাসড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে অটোরিকশাচালকরা অযৌক্তিক দাবি করছে। 

তিনি আরও বলেন, অটোরিকশাচালকরা সড়কের পাশে অবস্থান নিলেও যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.