× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত জুড়ীর মনিরুজ্জামান

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

০৯ মে ২০২৬, ১৩:৩১ পিএম

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক মূল্যায়নে তিনি উপজেলার মৎস্য কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত একটি সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মোঃ মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী মানিক আহমদ ও আবুল কালামসহ অনেকেই বলেন, “আমাদের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় এটি জুড়ীবাসীর জন্য গর্বের। পোনা মাছ শিকার বন্ধে তিনি সবসময় সচেতনতা তৈরি করে আসছেন।”

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, “মৎস্য কর্মকর্তা প্রথম স্থান অর্জন করায় জায়ফরনগর ইউনিয়ন ও জুড়ী উপজেলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর এ সাফল্য অন্য কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.