× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

০৯ মে ২০২৬, ১২:০৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখ নগরী টিপুর মোড় এলাকায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে স্থানীয় এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনোয়ারুল ইসলাম মজনু। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সূত্রে পাওয়া সুখ নগরী মৌজার প্রায় ৩ একর ৪২ শতাংশ জমি কয়েকজন ব্যক্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। বৈধ কাগজপত্র, সিএস, এসএ ও আরএস রেকর্ড থাকা সত্ত্বেও তিনি জমির দখল ফিরে পাচ্ছেন না বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সামিউল, লিটন, মুজিবুর, দুলাল, আমিনুর, কাশেম, নজরুল, তোতা, তৈইবুর মোল্লা, হেলাল, জুসশেদ ও রফিকুল মুন্সিসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখল করে ভোগদখল করে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জমি উদ্ধারের দাবি জানান।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে লিটন মিয়া বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে তাদেরই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

লিটন মিয়া আরও বলেন, “এলাকার কিছু ভূমিদস্যকে ভাড়া করে আমাদের পূর্বপুরুষদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চলছে। এর আগে গত বছর আমাদের প্রায় ৮ থেকে ১০ বিঘা জমির পাট নষ্ট করে ফেলা হয়। বিষয়টি নিয়ে একাধিক সালিশ-বৈঠক হলেও প্রতিপক্ষের কোনো দাবি টেকেনি।”

তিনি আরও দাবি করেন, তাদের হাতে সর্বশেষ ৬২ রেকর্ড ও বিআরএস রেকর্ডসহ বৈধ দলিলপত্র রয়েছে। অন্যপক্ষের কোনো বৈধ কাগজপত্র নেই, শুধু ১০ শতাংশ জমির কাগজ দেখিয়ে তারা বাকি জমি দাবি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়ূন কবির, আব্দুল কাশেম, নবী-উল ইসলাম নুরু, ফজলুল হক, ছানায়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.