× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা দিবসে ব্র্যাক ব্যাংক ‘তারা’ ও ক্রাউন প্লাজার বিশেষ আয়োজন ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

০৮ মে ২০২৬, ১৯:৩৭ পিএম । আপডেটঃ ০৮ মে ২০২৬, ২০:০০ পিএম

আগামী ১০ মে ২০২৬, রোববার, মা দিবস উপলক্ষ্যে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’-এর আয়োজন করতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য ‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’।

প্রচলিত উদ্‌যাপনের বাইরে গিয়ে এই অনুষ্ঠান মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

এদিন সকাল ১০টায় ২৫ তলার বলরুমে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবনী সব সামগ্রী। রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

বিকেলের আয়োজনে ২৬ তলার ‘দ্য বিস্ট’-এ বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ শীর্ষক একটি লিডারশিপ সেশন অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই প্যানেল আলোচনায় অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। তারা ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিসত্তা এবং আধুনিক মাতৃত্বের কাঠামোগত ও মানসিক দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’ কার্ডহোল্ডাররা বিকেলের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘দ্য বিস্ট’-এ আয়োজিত হবে ‘ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’। ‘মমপ্রেনর’, ‘মোস্ট ক্রিয়েটিভ মাদার’ এবং ‘ইনস্পায়ারিং মাদার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যবসায়, সৃজনশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের সম্মাননা জানানো হবে। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে থাকছে আধা ঘণ্টার সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন।

এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে নারীদের কণ্ঠকে আরও শক্তিশালীকরণ, উদ্যোক্তা সুযোগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মা দিবসের এই আয়োজনকে নারীর নেতৃত্বকেন্দ্রিক এক সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.