× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি, অবশেষে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো. তপন মিয়া সরকার, হোমনা

০৭ মে ২০২৬, ০৮:৩১ এএম

কুমিল্লার হোমনায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া।

আজ বুধবার (৬ মে) বিকাল পৌনে ৪ টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. উজ্জ্বল সিকদার মুন্সিকান্দি উত্তর পাড়ার মৃত নোয়াজ আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই (নিঃ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) সুজন কুমার দে সহ সঙ্গীও ফোর্স মুন্সিকান্দি এলাকার কনু মিয়া মার্কেটে গ্রেফতারকৃত উজ্জলের নিজস্ব বব্যবসায়ী দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে তল্লাশি করে তার হেফাজত থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে একটি মুদির দোকানের আড়ালে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছে। দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে তিনি গোপনে মাদক ব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল। এছাড়াও এই ইউনিয়নে বিপুল সংখ্যক মাদক ব্যবসায়ী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.