× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

০৫ মে ২০২৬, ১৬:১৮ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত রেমিট্যান্স উৎসবের প্রথম দিনেই দুই সৌভাগ্যবান গ্রাহক আকর্ষণীয় গিয়ার বাই-সাইকেল উপহার হিসেবে পেয়েছেন। বিজয়ীদের মধ্যে একজন হলেন টাঙ্গাইলের গোড়াই উপ-শাখার গ্রাহক হামিদা বেগম এবং অন্যজন রাজধানীর গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার। ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার এবং মার্কিন নাগরিক সারাহ সাবরিনার পাঠানো প্রবাসী আয়ের বিপরীতে তাঁরা এই বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গত সোমবার ৪ মে ২০২৬ তারিখে ইসলামী ব্যাংক টাওয়ারে এক ডিজিটাল র‍্যাফেল ড্র-এর মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেন। এছাড়াও ড্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।

এই বিশেষ প্রচারণার আওতায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নগদ রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে প্রতিটি কার্যদিবসে দুইজন করে মোট ৩৪ জন গ্রাহককে গিয়ার বাই-সাইকেল প্রদান করা হচ্ছে। উপহারের এই তালিকায় যুক্ত হওয়ার পাশাপাশি রেমিট্যান্স সংগ্রহকারী প্রত্যেক গ্রাহক নিশ্চিত উপহার হিসেবে একটি করে দেয়াল ঘড়ি পাচ্ছেন। আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধাটি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.