× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর যুব দলের সভাপতি-সেক্রেটারি বহিষ্কার

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০৫ মে ২০২৬, ১১:২৪ এএম

‎সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের ফেনী জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‎সোমবার (৪ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক ইউনিটসমূহে সঠিক তদারকি করতে ব্যর্থ হওয়া এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এবং কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

‎পৃথক এক সিদ্ধান্তে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

‎তাদের বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ঘোষিত কমিটিতে এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এই সুজন ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার একজন আসামি। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.