× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৪ মে ২০২৬, ২০:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০৩৪ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে  ৫৬ দশমিক ১৬ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়েছে।

চাউল বিতরণকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং জাটকা রক্ষায় সবাইকে  সহযোগীতা করতে হবে৷  কোন জেলে নদীতে  জাটকা মাছ দরবেন না।

তিনি আরও বলেন,জাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে । জাটকা রক্ষা করলে  ইলিশের উৎপাদন বারবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার  সুফল আপনারাই ভোগ করবেন। তাই জাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না, কৃষি অফিসার ও টেগঅফিসার ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব জুবায়ের হোসাইন, ইউপি সদস্য  গোলাম হোসেন, মো: মিজানুর রহমান,মো. ওমর আলী, জাহাঙ্গীর আলম, মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, রোকেয়া আক্তার জর্নাসহ ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.