× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’: মাদারীপুরে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

মাদারীপুর প্রতিনিধি

০৪ মে ২০২৬, ২০:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে শহরের পুরান বাজার কাজীরমোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তরমুগরিয়া এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় ফিতা কেটে ক্যাশলেস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান কাজী শিহাবুল ইসলাম।

মাদারীপুর শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইকবাল হোসেন এবং কর্মকর্তা কাওছার আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস ও প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার বিশ্বাস। এছাড়াও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, ক্যাশলেস লেনদেন একদিকে যেমন সময় সাশ্রয়ী ও নিরাপদ, অন্যদিকে এটি দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে কার্যকর ভূমিকা রাখবে। সাধারণ মানুষকে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.