× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখার ওসি মনিরুজ্জামান খান মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৪ মে ২০২৬, ১৯:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান। এ বছরের এপ্রিল মাসে সার্বিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেল্লাল হোসাইন তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (গ্রেফতারি পরোয়ানা কার্যকর), মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুলিশের সদর দপ্তরের নির্ধারিত ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তার এ কর্মদক্ষতা মূল্যায়ন করে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, “যেকোনো স্বীকৃতি দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা জোগায়। এই অর্জন বড়লেখা থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। উপজেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.