× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে- জামায়াত নেতা সাত্তার

মাসুদুর রহমান, জামালপুর

০২ মে ২০২৬, ২১:৩৪ পিএম

বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করছে । এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার।  গণভোটের রায় বাস্তবায়ন, তেল -গ্যাস- বিদ্যুৎ সংকট নিরসন,  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২ মে শনিবার বিকেলে  ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণমিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও  জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ এর পরিচালনায় ১১ দলীয় ঐক্যৈর জামালপুর জেলার সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল,  জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রচার সম্পাদক আব্দুল আলীম, শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম,  সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা প্রচার সম্পাদক শামস উদ্দিন সোলাইমান, এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। গণমিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তাগণ বলেন, গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.