× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমিতে যুক্ত হলেন রুবায়েত খান সিফাত

চট্টগ্রাম ব্যুরো

২৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৮ পিএম

চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমিতে যুক্ত হয়েছেন ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. রুবায়েত খান সিফাত। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

একাডেমির এক বার্তায় জানানো হয়, রুবায়েত খান সিফাতের মতো একজন উদ্যমী ও ক্রীড়ানুরাগী সংগঠকের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে একাডেমি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং স্থানীয় ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন দায়িত্বে তার সফলতা ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করছে একাডেমি কর্তৃপক্ষ। একই সঙ্গে তার পথচলা আরও উজ্জ্বল ও অনুপ্রেরণাময় হোক—এ প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে চলেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.