× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে যুবক নিহত

ইমরান হোসেন, কিশোরগঞ্জ

২৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

কিশোরগঞ্জে জমিসক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে শামীম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ২৭ এপ্রিল সকাল ৯ টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে হারুয়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মো. শামীম মিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের স্বজনরা জানায়, নিহত শামীম মিয়ার ফুপাতভাই মো: সুতান মিয়ার সাথে ওয়ারিশান সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই ধারাবহিকতায় আজ সকালে শামীমের বাসায় গিয়ে তার ফুপাতভাইয়ের ছেলে লিংকন ও তার মা মদিনা বেগম তারা দুজনে মিলে শামীমকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে শামীম নিহত হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কামাল ভূইয়া জানান, শহরের হারুয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে শামীম নামের এক যুবক ছুড়িকাঘাতে নিহত হয়েছে। তবে স্বজনদের পক্ষথেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেলে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.