সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। মহানগরীর ১৯ নং ওয়ার্ড (দক্ষিণের) যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীর গ্ৰেফতারকে ষড়যন্ত্র আখ্যাদিয়ে ওসির অপসারণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩-৪-২০২৬ ইং তারিখে রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে ঘটে যাওয়া হট্টগোল ও মারামারির প্রেক্ষিতে থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামী না হয়েও যুবদল নেতা নিজামকে অন্যের প্ররোচনার বশবর্তী হয়ে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশের এক সোর্সের সাথে যুবদল নেতা নিজামের এলাকাভিত্তিক পূর্ব শত্রুতা থাকায় সেই সোর্সের দেয়া মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতেই নিজামকে অজ্ঞাত আসামীর নামের তালিকায় অন্তর্ভূক্ত করে গ্ৰেফতার করা হয়েছে বলে দাবি মানববন্ধনকারীদের।
বক্তারা আরো বলেন, এজাহারে থাকা পনেরো ব্যক্তির নামের তালিকায় নিজামের নাম নেই। এছাড়াও ২৩ এপ্রিলের ঘটনায় যুবদল নেতা নিজাম উপস্থিত ছিলেননা। যে ব্যক্তির নাম এজাহারেও নেই আবার ঘটনাস্থলেও তার স্বশরীরে উপস্থিতি নেই তাকে পুলিশ কেনো গ্ৰেফতার করলো সেটিই এখন প্রশ্নের বিষয়। নিরপরাদ কোন ব্যক্তিকে ফ্যাসিস্ট আমলের মতো পুলিশ বিনা অপরাধে গ্ৰেফতার করলে আইনের শাসন ও পুলিশবাহিনীর উপর থেকে সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস উঠে যাবে।
নিজাম ঢাকা বাস টার্মিনালে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। তিনি যমুনা লাইন নামের একটি ঢাকা কোচের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত আছেন বলে জানান তার সহকর্মীরা।
মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা মানববন্ধনকারীরা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে কর্মকর্তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।