× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু, প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে গবেষণামুখী করার গুরুত্বারোপ

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আনুষ্ঠানিক শুরু হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

মেলা উপলক্ষে অডিটোরিয়ামে আয়োজন করা হয় সেমিনারের। 

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুম। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।

সেমিনারে বক্তারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.