× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জাপুরে জামায়াতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার দুপুরে মির্জাপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগ দেন।

উপজেলা জামায়াততে ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে। জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন বাবর, যোগদানকৃত নেতা আবুল কাশেম, মো. জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।

জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রানিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম এখন আমি সঠিক পথ খুঁজে পেয়েছি।’ পরে তিনি উপস্থিত সকলের কাছে তার নতুন পথ চলার জন্য দোয়া কামনা করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.