নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে দলবদ্ধ ভাবে ধান কেটে বিকেলে সেই ধান সম্রাট সহ আরও কয়েকজন মিলে ওই গ্রামে আউয়ালে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হলে সম্রাট ধান বোঝা মাথা থেকে নামিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেয়। এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষনা করে।