× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ছাত্রশিবিরের হামলা: আসামী গ্রেফতারে ৪৮ ঘন্টা আল্টিমেটাম ছাত্রদলের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৪৮ পিএম

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উপরে অতর্কিত গুলি, ককটেল নিক্ষেপ, হামলা ও অস্থায়ী কার্যালয় ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ গেটে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে।পরে ঈশ্বরদী থানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং থানা ঘেরাও রাখে ছাত্রদলের নেতৃবৃন্দ।এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দোষীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সেখান থেকে সরে যান তারা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘শিবিরের চামড়া তুলে নেব আমরা’, ‘সন্ত্রাস, সন্ত্রাস, জামাত শিবির সন্ত্রাস’, ‘আমার ভাই আহত কেন, শফিক জবাব দে’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘জামায়াত শিবির, জামায়াত শিবির, গুপ্ত গুপ্ত’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামনুর রশীদ নান্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবীর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক একেএম সাজেদুজ্জামান জিতু প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা অভিযোগ করেন, শিবির দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছে। অনতিবিলম্বের ছাত্র শিবিরকে থামান যদি এদেরকে থামাতে ব্যার্থ হন তাহলে বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ এসব গুপ্ত শিবিরদের বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠাঁই দিবে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তারা।

বক্তারা আরও দাবি করেন, ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং তাদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলার সকল ফুটেজ সনাক্ত করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।

তারা আরও বলেন, “বিএনপি সরকার গঠনের পর বিরোধীদলসহ সব দলকে নিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বিরোধীরা আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে উঠেপড়ে লেগেছে। এভাবেই চলতে থাকলে শুধুমাত্র ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস নয় বরং বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই এই ফ্যাসিস্ট প্রেতাত্মাদের স্থান হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.