× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব

২৬ এপ্রিল ২০২৬, ১৬:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের এমএসএমই খাতে আর্থিক সেবার সম্পৃক্ততা বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর শেষে চুক্তিটি বিনিময় করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.